পীরগঞ্জ চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে আইজিপি কাপ আন্তথানা যুব কাবাডি প্রতিযোগিতায় পীরগঞ্জ থানা চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বুধবার বিকেলে শহরের বালক উচ্চবিদ্যালয়ের বড়মাঠে চূড়ান্ত খেলা হয়। জেলা পুলিশ প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ প্রতিযোগিতা হয়। খেলায় পীরগঞ্জ থানা ৪২-৩৫ পয়েন্টে সদর থানা কাবাডি দলকে পরাজিত করে। প্রতিযোগিতা শেষে পুলিশ সুপার ফারহাত আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এতে ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান প্রমুখ।