প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল বুধবার স্থানীয় পৌরসভা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে মো. তফিকুল আজাদকে সভাপতি ও বাবু সাহজালাল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিকেল চারটায় সম্মেলন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ ইমদাদুল হক। সম্মেলনের দ্বিতীয় পর্বে পৌর এলাকার নয়টি ওয়ার্ডের কাউন্সিলরদের ভোটে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি