পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন নষ্ট পাঁচ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনটি পাঁচ বছর ধরে অকেজো পড়ে আছে। এ কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীদের বাইরে গিয়ে অতিরিক্ত টাকা খরচ করে এক্স-রে করাতে হচ্ছে।
একই কথা বলেন কোষা গ্রামের অবিনাশ চন্দ্র, চন্দরিয়া গ্রামের রফিকুল ইসলাম ও দৌলতপুর গ্রামের আবদুল খালেক। স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ নির্মল চন্দ্র রায় জানান, ৫০ এমএম ক্ষমতাসম্পন্ন এক্স-রে মেশিনটির সাহায্যে জোড়াতালি দিয়ে কাজ চালানো হচ্ছিল। ২০০৮ সালের ১১ জুলাই এটি হঠাৎ অচল হয়ে যায়। ঢাকার এশিয়া মেড কোম্পানির দুজন প্রকৌশলী ২০০৯ সালের জানুয়ারিতে এসে মেরামতের চেষ্টা করেন। মেরামত সম্ভব না হওয়ায় তাঁরা এটিকে সম্পূর্ণরূপে অকেজো ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুল মজিদ বলেন, নতুন আধুনিক এক্স-রে মেশিন সরবরাহের জন্য ঠাকুরগাঁও সিভিল সার্জনের মাধ্যমে কয়েকবার সিএমএসডির পরিচালক বরাবর আবেদন করা হয়েছে। তবে এখনো কিছু জানা যায়নি।