পীরগঞ্জে অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা এলাকা থেকে গত শুক্রবার উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় মিলেছে। ওই ব্যক্তির নাম ইউসুফ আলী (৩৭)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শহরগাছি চেরাগপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে। তিনি ঢাকায় রেন্ট-এ ক্যাবের ব্যবসা করতেন।
ইউসুফ আলীর স্ত্রী নিতু বেগম বলেন, তিনি তাঁর স্বামীর সঙ্গে গত বুধবার সন্ধ্যার পর মুঠোফোনে কথা বলেন। ইউসুফ বলেছিলেন, ওই রাতেই ঢাকা থেকে বাড়িতে আসছেন। এরপর রাতে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সেদিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাঁর স্বামী ঢাকায় থেকে রেন্ট-এ ক্যাবের ব্যবসা করতেন। তাঁর এক বছরের একটি ছেলে রয়েছে। এদিকে পীরগঞ্জ থানা-পুলিশ নিতু বেগমকে গত শুক্রবার রাতে জিজ্ঞাসাবাদ করেছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম বলেন, এ ঘটনায় ইদ্রিস আলী হত্যা মামলা করেছেন।