পীরগঞ্জে উদীচীর সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পাঁচজন গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সম্মাননা দেওয়া হয়েছে। উদীচী উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে তাঁদের ওই সম্মাননা দেওয়া হয়। সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন মো. মজিবর রহমান, জগদীশ চন্দ্র রায়, মো. আবুল হোসেন, মো. রফিকুল ইসলাম (মরণোত্তর) ও আবুল কালাম আজাদ (মরণোত্তর)। এ সময় উপস্থিত ছিলেন উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি রেজওয়ানুল হক, জেলা সংসদের সভাপতি সেতারা বেগম প্রমুখ। এর আগে উদীচী উপজেলার শাখার দ্বিবার্ষিক সম্মেলনে নির্বাচন অনুষ্ঠিত হয়।