পীরগঞ্জে এনামুল হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জে স্কুলশিক্ষক ও ইটভাটার মালিক এনামুল হকের খুনিদের গ্রেপ্তারের দাবিতে গত দুই দিন সমাবেশ হয়েছে। আগামী শুক্রবারের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে শনিবার থেকে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।গতকাল রোববার বেলা ১১টার দিকে ইটভাটা মালিক সমিতির আয়োজনে পীরগঞ্জ বাজার এলাকায় প্রতিবাদ সভা হয়। সভায় বক্তারা খুনিদের গ্রেপ্তারের দাবি জানান। গত শনিবার বিকেলে উপজেলার ভেণ্ডাবাড়ি ইউনিয়নের ভেণ্ডাবাড়ি হাটে শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের জনগণের সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন ভীমশহর উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ভেণ্ডাবাড়ি ইউপির চেয়ারম্যান মনজুর হোসেন। বক্তব্য দেন ভেণ্ডাবাড়ি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ নূর আলম, ভেণ্ডাবাড়ি মহিলা কলেজের অধ্যক্ষ নূরুন্নবী সরকার, চেতনার পাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাল্লেব হোসেন, পীরগঞ্জ বণিক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রমুখ।