পীরগঞ্জে গণহত্যা দিবস আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ১৭ এপ্রিল। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গণহত্যা দিবস।১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা পীরগঞ্জে প্রথম হানা দিয়ে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে। পাশাপাশি রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, শিক্ষক, ব্যবসায়ী ও শ্রমিকসহ সাতজন বাঙালিকে ধরে নিয়ে যায়। পরে পীরগঞ্জ-ঠাকুরগাঁও সড়কের ভাতারমারী আখের খামারঘেঁষা রাস্তার পাশে তাঁদের লাইনে দাঁড় করিয়ে গুলি করে এবং বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়।শহীদ গোলাম মোস্তফার পুত্র আসাদুজ্জামান, শহীদ ডা. সুজাউদ্দীনের পুত্র বদরুল হুদা, শহীদ মোজাফ্ফর হোসেনের পুত্র ডা. সোলায়মান আলী আক্ষেপ করে বলেন, ৩৯ বছরেও পীরগঞ্জে গণহত্যা দিবস হিসাবে এ দিনটি স্বীকৃতি পায়নি। দিবসটি উপলক্ষে আজ পীরগঞ্জে শহীদ পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিল, মোনাজাতের আয়োজন করা হয়েছে।