শোক
আবদুল হক
অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুল হক (৮৪) গত রোববার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে, দুই মেয়ে ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এক ছেলে মাহমুদুল হাসান শামীম দেশ টেলিভিশনের বার্তা সম্পাদক। বিজ্ঞপ্তি।
মো. বদরুদ্দিন আহমেদ
বাংলাদেশ গ্যাস ফিল্ড লিমিটেডের সাবেক মহাব্যবস্থাপক মো. বদরুদ্দিন আহমেদ (৮৪) গতকাল সোমবার চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী-সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ এশা জানাজা শেষে তাঁকে চান্দগাঁও এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কুলখানি
হেলালউদ্দিন খান শামসুল আরেফিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক হেলালউদ্দিন খান শামসুল আরেফিনের কুলখানি আজ মঙ্গলবার বাদ মাগরিব তাঁর বাসায় (৬/৬ লালমাটিয়া, ঢাকা) অনুষ্ঠিত হবে। গত শনিবার বিকেলে মারা যান তিনি। বিজ্ঞপ্তি।
শ্রাদ্ধ
সেবাদাসী মণ্ডল
মাগুরার শ্রীপুর উপজেলার চিলগাড়ী গ্রামের বাসিন্দা সেবাদাসী মণ্ডলের শ্রাদ্ধ আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
মৃত্যুবার্ষিকী
জিয়াউল হাসান মাহমুদ
নারায়ণগঞ্জের ক্রীড়াব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা জিয়াউল হাসান মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৭ ডিসেম্বর। এ উপলক্ষে বাদ জোহর মিলাদ, দোয়া মাহফিল ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হবে। তাঁর আত্মার মাগফিরাত কামনা করার অনুরোধ জানিয়েছে পরিবার। বিজ্ঞপ্তি।
মো. আবদুল মান্নান
কিশোরগঞ্জের বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আবদুল মান্নানের নবম মৃত্যুবার্ষিকী আজ ২৭ ডিসেম্বর। তাঁর আত্মার মাগফিরাত কামনা করতে সবাইকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
আবদুল হান্নান চৌধুরী
শিক্ষাবিদ আবদুল হান্নান চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী আজ ২৭ ডিসেম্বর। এ উপলক্ষে হবিগঞ্জের দরিয়াপুর গ্রামে তাঁর কবরস্থানে দোয়া পড়ানো হবে। তাঁর আত্মার মাগফিরাত কামনা করতে পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।