পীরগঞ্জে টিফিন বক্স বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মিড ডে মিল’ (দুপুরের খাবার) চালুর লক্ষ্যে গতকাল বুধবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের হাজিপুর ইউনিয়নের নন্দনপুর, ভেবরা ও মালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ২২৯ শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। এলজিএসপির বরাদ্দ থেকে হাজিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) এসব টিফিন বক্স প্রদান করে।
এ উপলক্ষে দুপুরে নন্দনপুর স্কুল মাঠে অনুষ্ঠান হয়। সভাপতিত্ব করেন হাজিপুর ইউপির চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মিনু শীল। বিশেষ অতিথি ছিলেন এলজিইডির জেলার উপপরিচালক আবদুল ওয়াহেদ, উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম, ইউএনও ইফতেখারুল ইসলাম খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান।