পীরগঞ্জে দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় অজুবা বেগম (৫৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে পীরগঞ্জ কারিগরি কলেজের পাশের ভেমটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে গতকাল শুক্রবার জেলার রানীশংকৈল উপজেলায় ইটভাঙা গাড়ি উল্টে চালক আবদুল মালেক (৩৯) নিহত ও তিনজন শ্রমিক আহত হয়েছেন। অজুবা বেগম পীরগঞ্জের ভেমটিয়া গ্রামের মৃত গিয়াসউদ্দীনের স্ত্রী। মালেক পীরগঞ্জ পৌর শহরের রাইস মিল পাড়া মহল্লার বাসিন্দা।
মালেকের মৃত্যুর বিষয়টি রানীশংকৈল থানার ওসি রেজাউল করিম নিশ্চিত করেছেন।