পীরগঞ্জে পিকআপ উল্টে বিজিবির দুই সদস্য নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের পীরগঞ্জ উপজেলার কলাবড়ি এলাকায় গতকাল শনিবার একটি পিকআপ উল্টে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুজন সদস্য নিহত ও নয়জন আহত হন। বিজিবির নিহত সদস্যরা হলেন চাঁপাইনবাবগঞ্জের হাবিলদার আবুল কালাম ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাবিলদার আবদুর রউফ। তাঁদের মধ্যে আবুল কালাম পিকআপের চালক ছিলেন। ময়নাতদন্তের পর লাশ দুটি নিহতদের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় বিজিবির আহত সদস্যদের মধ্যে ছয়জনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন, সুবেদার শহীদুজ্জামান, হাবিলদার আবদুল মোতালেব, সিপাহি সামসুদ্দিন, ইশ্বরচন্দ্র পণ্ডিত ও সেলিম। তাঁদের রংপুর মেডিকেল কলেজ ও রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। পরে শহীদুজ্জামান ও আবদুল মোতালেবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। নিহত ও আহত বিডিআরের সদস্যরা কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের।