পীরগঞ্জে পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গতকাল রোববার কলেজ চত্বরে হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই কলেজের অধ্যক্ষ মো. ইলিয়াস আলম। বেলা একটার দিকে শুরু হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ মো. ইয়াসীন আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন এম এ গফ্ফার, মুক্তিযোদ্ধা খোরশেদ আলী চৌধুরী, মো. মোস্তফা আলম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবদুস সোবহান। আরও বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ মো. মোসলেম, বহিরঙ্গন ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক মো. একরামুল হক ও অন্তঃকক্ষ আহ্বায়ক মো. বদরুল হুদা প্রমুখ। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি|