প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গতকাল বুধবার উপজেলা শিক্ষা কার্যালয়ের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে সভা হয়েছে। পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম। সভায় নতুন বছরের পাঠ্য উন্নয়ন ও সরকারি নির্দেশনার আলোকে স্কুল পরিচালনার নির্দেশনা বাস্তবায়ন, তথ্য বিবরণী প্রদানসহ বিভিন্ন বিষয়ে পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এতে উপজেলার ৪, ৫, ৭ ও ৮ নম্বর ক্লাস্টারের (গুচ্ছ) ১৩৫টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট বিষয়ে দিকনির্দেশনা দেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শামসুল আলম ও জাহিদ ইবনে সুলতান।