পীরগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু আহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:aঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও কোনপাড়া গ্রামের জটিরাম (৩০) ও ভেলাতৈড় গ্রামের মইনুল হকের স্ত্রী মিলি বেগম (২৫) গতকাল বুধবার সকালে বজ্রপাতে মারা গেছেন। এলাকাবাসী জানান, জটিরাম গরু নিয়ে মাঠে যাচ্ছিলেন এবং মিলি বেগম শয়নঘরে অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাতে তাঁদের মৃত্যু হয়। একই দিনে উপজেলার বিশমাইল গ্রামের হেমলতা রায় ও তাঁর মেয়ে সাধনা রায়; ভেলাতৈড় গ্রামের সাইফুল ইসলাম ও ভোমরাদহ গ্রামের বুধু রামের মেয়ে রমনী বালা বজ্রপাতে আহত হন। তাঁদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।