পীরগঞ্জে বাসের ছাদ থেকে পড়ে দুই যাত্রীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের পীরগঞ্জে আজ রোববার ভোরে বাসের ছাদ থেকে পড়ে দুই যাত্রীর মৃত্যু হয়েছে।
নিহত একজন হলেন খালেক (২৮)। বাকি একজনের নাম জানা যায়নি। তাঁরা বাসের ছাদে উঠে বাড়ি ফিরছিলেন। গাছের ডালের সঙ্গে ধাক্কা খেয়ে তাঁরা নিচে পড়ে যান।
বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বে নিয়োজিত উপপরিদর্শক (এসআই) আব্দুল গণি বলেন, কর্ণফুলী নামের ওই নৈশকোচটি ঢাকা থেকে কুড়িগ্রাম যাচ্ছিল। ঈদের সময় ঘরে ফেরা মানুষের ভিড় ছিল ওই বাসে। ছাদেও যাত্রী ছিল। উপজেলার আংড়ার সেতুর কাছে গাছের ডালের সঙ্গে ধাক্কা খেয়ে চলন্ত গাড়ি থেকে পড়ে গিয়ে তাঁদের মৃত্যু হয়েছে।