পীরগঞ্জে ব্যালট পেপারের মুড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনের চার দিন পর গত বুধবার কোষারানীগঞ্জ ইউনিয়নের নাকাটি উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রের পেছন থেকে ব্যালট বইয়ের ১১টি মুড়ি উদ্ধার করা হয়েছে।গত বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) পীরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পীরগঞ্জ থানার পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ব্যালট পেপারগুলো উদ্ধার করেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইকরামুল হক জানান, ব্যালট বহি নম্বর ঞ-৪৬০৭ থেকে ঞ-৪৬১৬ ও ঞ-৪৬১৮ সিরিজের ১১টি ব্যালটের মুড়ি উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ‘ভোট শেষে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা বস্তাবন্দী কাগজপত্র সিলগালা অবস্থায় নির্বাচন কার্যালয়ে জমা দিয়েছেন। সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। এ ব্যাপারে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’