পীরগঞ্জে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ পাঁচ মুক্তিযোদ্ধাকে যুদ্ধাপরাধী, খুনি ও ধর্ষক আখ্যায়িত করে কয়েকটি দৈনিকে সংবাদ প্রকাশের প্রতিবাদে গত মঙ্গলবার মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ এবং সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা কমান্ডার ইব্রাহিম খান। উপস্থিত ছিলেন সাবেক সাংসদ মো. ইমদাদুল হক, সাবেক সাংসদ মো. শহীদুল্লাহ প্রমুখ।