পীরগঞ্জে শিক্ষা কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জালসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে শিক্ষক নিয়োগের অভিযোগে রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, তাঁর সহকারীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।উপজেলার ভবনচূড়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মো. ইসহাক ৯ ফেব্রুয়ারি পীরগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলার আসামিরা হলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মুনসুর রহমান মণ্ডল, সাবেক শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) আব্বাস আলী মিয়া, সহকারী শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) জছিজুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির তত্কালীন সভাপতি দাবিদার সোয়েব আলী।ইউএনও আসাদুজ্জামান শাহীন বলেন, ‘জেলা প্রশাসনের নির্দেশে বিষয়টি তদন্ত করে দেখা হয়েছে। আমার স্বাক্ষর জাল করার প্রমাণ পাওয়া গেছে।’