পীরগঞ্জে সার তৈরির অবৈধ কারখানার সন্ধান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের পীরগঞ্জে সার তৈরির অবৈধ কারখানার সন্ধান পাওয়া গেছে। গত বুধবার পুলিশ উপজেলার খালাসপীর বন্দরের খগেন্দ্রনাথ কর্মকারের ভাড়া করা একটি ঘরে অভিযান চালিয়ে সার, সার তৈরির উপকরণ ও মোড়কজাত করার যন্ত্র জব্দ করে।উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম জানান, এভাবে মোড়তজাত করার বিধান নেই। ট্রেড লাইসেন্স ছাড়া এভাবে কেউ ব্যবসা করতে পারেন না। এলাকার জনগণের সন্দেহ হলে তাঁরা ঘরে তালা মেরে খবর দেন।ইউএনও রফিকুল ইসলাম জানান, অসাধু ব্যবসায়ীরা এভাবে কৃষকদের প্রতারিত করছেন। কারখানার মালিকের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।