পীরগঞ্জে হামলার অন্যতম হোতা গ্রেপ্তার: র‌্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেড় লাখ টাকার মালামাল ছিল কনিকা রানীর এই দোকানে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে তাঁর দোকান পুড়ে ছাই। বাড়িতেও হয়েছে লুটপাট। রংপুরের পীরগঞ্জের বড় করিমপুরে
ফাইল ছবি

রংপুরের পীরগঞ্জে হিন্দু বসতিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার ‘অন্যতম হোতা’কে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব। শুক্রবার রাতে র‌্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তির নাম–পরিচয় প্রকাশ করেনি র‍্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে এক খুদে বার্তায় জানানো হয়েছে, শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার অভিযোগে দেশের বিভিন্ন জায়গায় যখন সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, মণ্ডপ ও বাড়িঘরে হামলা হচ্ছিল, এমন সময় রংপুরের পীরগঞ্জে ভয়াবহ ঘটনা ঘটানো হয়।

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত রোববার রাতে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নে মাঝিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা চালানো হয়। ভাঙচুর, লুটপাটের পাশাপাশি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে নিঃস্ব হয়েছে অনেক পরিবার।