পীরগঞ্জে ৫২ দিন পর লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গতকাল শুক্রবার ৫২ দিন পর কবর থেকে নাজমা আক্তার (৩৩) নামের এক গৃহবধূর লাশ তোলা হয়েছে। পীরগঞ্জ পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল আলমের নেতৃত্বে সকালে স্থানীয় পীরডাঙ্গী গোরস্থান থেকে লাশ তোলা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নাজমার পরিবার জানায়, গত ৫ নভেম্বর অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমার প্রসব ব্যথা উঠলে পৌর শহরের মিত্রবাটী মহল্লার সারোয়ার স্ত্রীকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান চিকিৎসা না পাওয়ায় তাঁকে ওই দিনই পীরগঞ্জ আধুনিক ক্লিনিকে ভর্তি করা হয়। কিন্তু সেখানেও নাজমার চিকিৎসার ক্ষেত্রে অবহেলা করা হয়। পরে ওই দিন রাতেই সেখানে নাজমার মৃত্যু হয়।
পুলিশ জানায়, গত ১১ নভেম্বর সারোয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নজরুল ইসলাম, মেডিকেল টেকনোলোজিস্ট সাইফুল, ডেন্টাল টেকনিশিয়ান আরাফাত, আধুনিক নার্সিং হোমের ব্যবস্থাপক আফরোজা ও জ্যোতিষ শর্মাকে আসামি করে আদালতে মামলা করেন। পরে আদালতের নির্দেশে থানায় ২৯ নভেম্বর মামলা হয়।
থানার এসআই আবদুল হামিদ জানান, ১২ ডিসেম্বর শুনানি শেষে আদালত নাজমার লাশ উত্তোলন করে মর্গে পাঠানোর নির্েদশ দেন।