পীরগঞ্জের প্রথম শহীদের কবর সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ৪৩ বছর পর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের প্রথম শহীদ মো. আবু ইশাহাকের কবর সংস্কার ও চারপাশের সৌন্দর্যবর্ধন করা হচ্ছে। মহান বিজয় দিবস উপলক্ষে চলতি মাসের প্রথম সপ্তাহে এ সংস্কারকাজ শুরু করে সরকার।
পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী তাজমিল খান জানান, গত মাসে মাসিক উন্নয়ন সমন্বয় সভায় পীরগঞ্জের প্রথম শহীদ আবু ইশাহাকের কবরটি সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য উপজেলা পরিষদের রাজস্ব খাত থেকে এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। তাঁরাই সংস্কারকাজ বাস্তবায়ন করছেন।
স্থানীয় একাধিক মুক্তিযোদ্ধা জানান, ১৯৭১ মাসের এপ্রিল মাসে পাকিস্তানি হানাদারেরা দিনাজপুরে ঢুকে পড়ে এবং কুঠিবাড়ি বিডিআর ক্যাম্পসহ শহরের বিভিন্ন জায়গায় আস্তানা গড়ে তোলে। এ সংবাদ ছড়িয়ে পড়লে ২৯ এপ্রিল মুক্তিযোদ্ধা ফুল মোহাম্মদের নেতৃত্বে আসমত আলী, তোফাজ্জল হোসেন, মো. আবু ইশাহাকসহ ১৬ জন হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হন। ওই দিনই দিনাজপুরের টেগরা মোড়ে যুদ্ধ করার সময় প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত হন আবু ইশাহাক।