পীরগঞ্জের সেই আয়া সাময়িক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ভোমরাদহ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের (আরডি) সেই আয়া সাহিদা আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আয়া সাহিদা আক্তার নিয়মবহির্ভূতভাবে টাকার বিনিময়ে তাঁর সাটিয়া গ্রামের বাড়িতে নারীদের গর্ভপাত করানোর কাজ করেন। ২৯ জুন পীরগঞ্জের সাটিয়া ইয়াকুব চেয়ারম্যানপাড়া গ্রামের দিনমজুর আক্তারুল ইসলামের স্ত্রী রাজেতুন নেসার (৪৫) গর্ভপাত করান তিনি। ওই দিনই সন্ধ্যা সাতটার দিকে আয়ার বাড়িতেই রাজেতুন মারা যান। এ নিয়ে ১ জুলাই প্রথম আলোতে ‘আয়ার বাড়িতে গর্ভপাত’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
ঠাকুরগাঁও পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. তারিকুল ইসলাম বলেন, তদন্তে অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া যায়।