পীরগাছা ও ধুনটে দুজন খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের পীরগাছা ও বগুড়ার ধুনটে দুজন খুন হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন: রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের জয়সেন গ্রামের সোনামাই বেওয়া (৬০) ও ধুনট উপজেলার চিকাশি গ্রামের মোকবুল হোসেনের ছেলে সামছুল হক (২৮)।পীরগাছার জয়সেন গ্রামের শফিকুল ইসলাম (২৫) শনিবার দুপুরে তাঁর মার কাছে নেশার জন্য টাকা চান। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তিনি কোদাল দিয়ে তাঁর মাকে কুপিয়ে জখম করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যার দিকে তিনি মারা যান। গত শুক্রবার রাত ১০টার দিকে ধুনটের চিকাশি গ্রামের সামছুল হক নিখোঁজ হন। শনিবার সকালে শ্বশুরবাড়ির কাছে ধানখেতে তাঁর লাশ পাওয়া যায়।