পীরগাছা ও পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা ও লালমনিরহাটের পাটগ্রামে গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক ব্যবসায়ী নিহত হয়েছেন।দুপুরে পীরগাছা-রংপুর সড়কের চণ্ডীপুর নামক স্থানে বাসের নিচে চাপা পড়ে আবুল হোসেন (৭০) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বাসটি আটক করে ভাঙচুর করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পবিত্রঝাড় গ্রামের বাসিন্দা আবুল হোসেন বেলা দুইটার দিকে বাইসাইকেলে কাঁচামাল নিয়ে পীরগাছা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন থেকে আসা রংপুরগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানান, নিহত ব্যক্তির লাশ তাঁর আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।এদিকে লালমনিরহাটের পাটগ্রাম-বুড়িমারী আঞ্চলিক সড়কের কামারেরহাট নামক এলাকায় মালবাহী ট্রাক্টরের চাপায় সাথী (৫) নামের এক শিশু নিহত হয়েছে। দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। সাথী পাটগ্রামের বুড়িমারী ইউনিয়নের কামারেরহাটের হামিদার রহমানের মেয়ে।