পীরগাছা ও বোদায় আ.লীগের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সমেঞ্চলনে ওয়াহিদুজ্জামান সভাপতি ও ফারুক আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার রাতে উপস্থিত কাউন্সিলররা ভোট দিয়ে তাঁদের নির্বাচিত করেন।একই দিনে রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সমেঞ্চলন অনুষ্ঠিত হয়। দলের এক পক্ষের নেতা-কর্মীরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল হাকিম সরদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও আবদুল্লাহ আল মাহমুদ সম্পাদক নির্বাচিত হন। মঙ্গলবার দুপুরে বোদা মহিলা কলেজ মাঠে সমেঞ্চলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড়-২ আসনের সাংসদ নুরুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল কাদেরের সভাপতিত্বে সমেঞ্চলনে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস প্রধান অতিথি এবং সাংসদ ফরিদা আখতার বিশেষ অতিথি ছিলেন। সমেঞ্চলনে জেলা ও উপজেলা নেতারা বক্তব্য দেন।পীরগাছা জেএন মডেল উচ্চবিদ্যালয় মাঠে সকাল ১০টায় সমেঞ্চলনের উদ্বোধন করেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সাংসদ টিপু মুনিশ। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, রেজিনা রাজ্জাক প্রমুখ।