পীরগাছার ১৩ গ্রামে বিদ্যুৎ নেই ছয় দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালবৈশাখীতে গাছপালা উপড়ে বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে যাওয়ায় রংপুরের পীরগাছা উপজেলার ১৩টি গ্রাম ও চারটি হাটবাজারে ছয় দিন ধরে বিদ্যুতের সরবরাহ বন্ধ রয়েছে।এলাকাবাসী জানান, গত শুক্রবার রাতে ঝড়ে কৈকুড়ী ও কান্দি ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় গাছপালা উপড়ে পড়ে বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে যায়। গত ছয় দিনেও এর পুনঃসংযোগের ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে ছয় দিন ধরে উপজেলার কৈকুড়ী ইউপির মকরমপুর, সুবিদ, নজর মামুদ, দিলালপাড়া, ইছলার হাট, কান্দি ইউনিয়নের দাদন, পাটক শিকড়, বালার দিঘী বাজার, পুর্ব পাটক শিকড়, কাবিলাপাড়া, কান্দির বাজার, দোয়ানী, মাঝবাড়ী, মনিরামপুর, শিমুলতলীর বাজার ও তেয়ানী মনিরামে বিদ্যুতের সরবরাহ বন্ধ রয়েছে। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ পীরগাছা আঞ্চলিক কার্যালয়ের উপব্যবস্থাপক ফিরোজ আল মোজাহিদ জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে বিদ্যুতের সরবরাহ করা সম্ভব হয়নি। পর্যায়ক্রমে তা সরবরাহের চেষ্টা চলছে।