পীরগাছায় আ.লীগ নেতার খুনিদের বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছায় আওয়ামী লীগের নেতা ও শিক্ষক মফিজুল ইসলামের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বুধবার দুপুরে এলাকাবাসী ও ছাত্রলীগের কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন।এলাকাবাসী ও পীরগাছা কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরা বেলা আড়াইটার দিকে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে পীরগাছা বাজার এবং উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।গত বৃহস্পতিবার উপজেলার পারুল ইউনিয়ন পরিষদ চত্বরে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির ভোটার তালিকা অনুমোদনকে কেন্দ্র করে সন্ত্রাসীরা প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে।