পীরগাছায় আ.লীগ নেতার খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছায় আওয়ামী লীগের নেতা ও পীরগাছা জেএন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজুল ইসলামের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সমিঞ্চলিত শিক্ষক ঐক্যপরিষদ বিক্ষোভ সমাবেশ করে। পরে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সঞ্চারকলিপি দেওয়া হয়।সমাবেশে বক্তব্য দেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মতিয়ার রহমান খন্দকার, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ রায়, অধ্যক্ষ ফখরুল আনাম, প্রধান শিক্ষক জিল্লুর রহমান, শিক্ষক নেতা আবদুর রশিদ সরকার, আবদুল হামিদ সরদার প্রমুখ।২১ জুন উপজেলার পারুল ইউনিয়ন পরিষদ চত্বরে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির ভোটার তালিকা অনুমোদনকে কেন্দ্র করে মফিজুল ইসলামকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই রেজাউল করিম ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ সাজু ও আবদুল বাতেন নামের দুজন আসামিকে গ্রেপ্তার করেছে। তবে এখনো বাকী আসামীদের গ্রেপ্তার করতে পারেনি।