পীরগাছায় আগুনে বাড়ি ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলা সদরে অগ্নিকাণ্ডে একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে একটি গাভি মারা যায়।জানা যায়, উপজেলা সদরের সরদারপাড়া গ্রামের বাসিন্দা দেলওয়ার হোসেনের বাড়িতে গত শনিবার রাত নয়টায় রান্নাঘরে গ্যাসের সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। পরে গোয়ালঘরে আগুন লাগলে গাভিটি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হন।