পীরগাছায় আলুচাষিদের মিছিল, হিমাগারে হামলা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত দফা দাবিতে রংপুরের পীরগাছায় গত শুক্রবার বিকেলে আলুচাষিরা মিছিল করেছেন। মিছিল শেষে তাঁরা তালতলায় একটি হিমাগারে হামলা চালান। ক্ষুব্ধ আলুচাষিরা হিমাগারের একটি মাইক্রোবাস এবং চেয়ার-টেবিল ভাঙচুর করেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল পাঁচটার দিকে পাঁচ শতাধিক আলুচাষি নব্দীগঞ্জ বাজার থেকে মিছিল বের করেন। মিছিলটি প্রায় দেড় কিলোমিটার দূরে তালতলার হোমল্যান্ড হিমাগারের কাছে গিয়ে শেষ হয়। এ সময় আলুচাষিরা অতর্কিতে ওই হিমাগারে হামলা চালিয়ে একটি মাইক্রোবাস এবং চেয়ার-টেবিল ভাঙচুর করেন।পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, এ ব্যাপারে হিমাগারের মালিক মোসাদ্দেক হোসেন ২৫ জনকে আসামি করে পীরগাছা থানায় একটি মামলা করেছেন।হিমাগারে আলু রাখার ভাড়া কমানো, ঋণ প্রদানসহ সাত দফা দাবিতে পীরগঞ্জে আলুচাষিরা বেশ কিছু দিন থেকে আন্দোলন করে আসছেন।