পীরগাছায় কিশোরকে জবাই করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছায় সুলতান মিয়া (১২) নামের এক কিশোরকে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। পীরগাছা থানার পুলিশ গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পারুল ইউনিয়নের সুন্দর গ্রামের একটি ধানখেত থেকে ওই কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করে। এ ব্যাপারে পীরগাছা থানায় হত্যা মামলা করা হয়েছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার পারুল ইউনিয়নের সুন্দর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সুলতান মিয়া সোমবার সন্ধ্যায় বাড়ির পাশে শরীফ সুন্দর বাজারে গিয়ে রাতে আর বাড়িতে ফেরেনি। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল জানান, নিহত কিশোরের বাবা জয়নাল আবেদীন হত্যা মামলা করেছেন।