পীরগাছায় তীব্র শীতে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের পীরগাছায় তীব্র শীতে গতকাল মঙ্গলবার দুজন মারা গেছে। মৃতরা হলেন উপজেলার কান্দি ইউনিয়নের পূর্ব পাঠকশিকড় গ্রামের লুৎফর রহমান (৫৩) ও সদর ইউনিয়নের অনন্তরাম গ্রামের ওয়াজেদ সরকার (৮২)।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাহিমুল ইসলাম মণ্ডল জানান, গতকাল ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শিশুসহ ২৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।জানা গেছে, সারা উপজেলায় দিনের বেলা আকাশ ঘন কুয়াশায় ঢাকা থাকে। আর রাতের বেলা শিশির ঝরে পড়ে। সাত দিন ধরে হাড়কাঁপানো কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতে বৃদ্ধ ও শিশুরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে।