পীরগাছায় দুই ছিনতাইকারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছায় গতকাল রোববার পীরগাছা-রংপুর আঞ্চলিক সড়কের দেউতি বাজারে দুই ছিনতাইকারীকে আটক করেছে এলাকাবাসী। ব্যবসায়ীর কাছ থেকে ১৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার সময় এলাকাবাসী তাদের আটক করে থানা-পুলিশে সোপর্দ করে।আটক ছিনতাইকারীরা হলেন মাহাবুবার রহমান (২৮) ও মোশাররফ হোসেন (২৭)। তাঁদের বাড়ি রংপুর সদর উপজেলার জুম্মাপাড়া গ্রামে।