রংপুরের পীরগাছায় গত শুক্রবার রাতে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর পথসভায় প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা হামলা চালালে ১৫ জন আহত হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে ছাওলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নাজির হোসেন পাওটানা বাসস্ট্যান্ডসংলগ্ন স্থানে পথসভা করছিলেন। এ সময় প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী শাহ আবদুল হাকিমের সমর্থকেরা মিছিল সহকারে ওই পথসভায় হামলা চালায়। এতে নাজির হোসেনের পক্ষের ১৫ জন আহত হয়। এদের মধ্যে রিপন (১৮), আ. রহমান (৪০) ও আ. বাতেনের (৩৫) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহ আবদুল হাকিম হামলার কথা অস্বীকার করেন।পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম ইকবাল অপ্রীতিকর ঘটনার কথা স্বীকার করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।