প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের উদ্যোগে আজ বুধবার বেলা ১১টায় রংপুরের পীরগাছায় এসিড-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।উল্লেখ্য, ৭ জানুয়ারি উপজেলার পারুল ইউনিয়নের পূর্ব পারুল গ্রামে মনোয়ারা বেগম (৩২) নামের এক গৃহবধূ এসিড-সন্ত্রাসের শিকার হন। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা নিয়ে গত সোমবার বাড়ি ফিরেছেন।এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে পীরগাছা সদর বাজারের চৌরাস্তা মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এতে উপজেলার সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।