পীরজঙ্গি মাজারের কাছে দুর্ঘটনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিঝিল এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিল পীরজঙ্গি মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মতিঝিল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রমজান আলী বলেন, বেলা সাড়ে ১১টার দিকে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি মতিঝিল পীরজঙ্গি মাজার এলাকার রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামীর একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহটি এখন ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও তিনি জানান।