পুঁজিবাজার নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানাল ইনভেস্টরস ফোরাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনিয়োগকারীদের সংগঠন ইনভেস্টরস ফোরাম অব চিটাগাংয়ের নেতারা পুঁজিবাজার নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তাঁরা এ ব্যাপারে তাঁদের বক্তব্য তুলে ধরেন। বিবৃতিতে বলা হয়, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত সোমবার জাতীয় সংসদে ‘দুষ্ট শেয়ারবাজার’ বলে যে মন্তব্য করেছেন, তা তাঁর মতো একজন দায়িত্বশীল মন্ত্রীর মুখে একেবারেই বেমানান।