পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানালেন বিনিয়োগকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চট্টগ্রামের বিনিয়োগকারীরা। গতকাল বৃহস্পতিবার বিনিয়োগকারীদের সংগঠন ‘ইনভেস্টরস ফোরাম অব চিটাগাং’-এর নেতাদের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।বিবৃতিতে নেতারা বলেন, ‘দীর্ঘ প্রায় এক বছর ধরে অব্যাহত দরপতনের কারণে মৃতপ্রায় পুঁজিবাজারকে বাঁচানোর লক্ষ্যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে প্রধানমন্ত্রী যেসব উদ্যোগ নিয়েছেন, তাকে আমরা স্বাগত জানাই। এতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আবার বেঁচে থাকার আশায় বুক বেঁধেছেন।’বিনিয়োগকারীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, অতীতে প্রধানমন্ত্রীর নেওয়া অনেক উদ্যোগ বানচাল করার ষড়যন্ত্র করেছিল চক্রান্তকারীরা। এবারও যাতে কোনো স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রে তা ব্যর্থ না হয়, সে জন্য তাঁরা প্রধামন্ত্রীর দৃঢ় হস্তক্ষেপ কামনা করেন।