পুঁজিবাজারসংশ্লিষ্ট মামলা নিষ্পত্তিতে বিশেষ ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারসংশ্লিষ্ট মামলা দ্রুত নিষ্পত্তিতে এক বা একাধিক বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রেখে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আদেশ, ১৯৬৯-এর সংশোধন পাস হয়েছে। আইনে গোপন তথ্য প্রকাশ করে দিলে তার জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক এবং বর্তমান চেয়ারম্যান ও কমিশনারদের জেল-জরিমানার বিধান রাখা হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটি পাসের প্রস্তাব করলে এটি কণ্ঠভোটে পাস হয়। বিলে দায়রা বা অতিরিক্ত দায়রা জজের নেতৃত্বে ট্রাইব্যুনাল গঠনের বিধান রাখা হয়েছে। এ ছাড়া সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে নথি তলবের ক্ষমতা দিয়ে দেওয়ার বিধান রেখে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর সংশোধনী এবং দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিধান রেখে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১২ সংসদে পাস হয়েছে।