পুঁজিবাজারে বিনিয়োগে মৌলিক বিশ্লেষণ জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে বিনিয়োগ করার আগে প্রতিষ্ঠানের তথ্য ভালোভাবে জানতে হবে। গুজবে কান না দিয়ে প্রযুক্তিগত ও মৌলিক বিশ্লেষণের ওপর ভালো ধারণা রাখতে হবে। না জেনে পুঁজিবাজারে বিনিয়োগ করলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। চট্টগ্রাম নগরে পুঁজিবাজার-বিষয়ক এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
গতকাল শনিবার নগরের জিইসি মোড়ে ‘বি ফ্রেশ এডুকেশন অ্যান্ড জব’ মিলনায়তনে ‘টেকনিক্যাল অ্যানালাইসিস বফ স্টক এক্সচেঞ্জ’ শীর্ষক এ কর্মশালার সমাপনী অনুষ্ঠান হয়। বি ফ্রেশ এডুকেশন অ্যান্ড জব এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন। চার দিনব্যাপী এ কর্মশালায় ২৫ জন বিনিয়োগকারী ও সিকিউরিটিজ হাউসের কর্মকর্তারা অংশ নেন। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ভারতীয় পুঁজিবাজারের বিশ্লেষক অভিজিৎ পাল।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি ফ্রেশ এডুকেশন অ্যান্ড জবের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল ইসলাম, বি রিচের ব্যবস্থাপনা পরিচালক তাবিবুর রহমান, পরিচালক রফিকুল হাসান, বি ফ্রেশ এডুকেশন অ্যান্ড জবের ব্যবস্থাপক রাজেন কুমার দেব প্রমুখ।