পুঁজিবাদী ব্যবস্থা বহাল রেখে শ্রমজীবী মানুষের মুক্তি সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেছেন, পুঁজিবাদী ব্যবস্থা বহাল রেখে শ্রমজীবী মানুষের মুক্তি সম্ভব নয়। পোশাকশ্রমিকেরা দেশের অর্থনীতি সচল রাখছেন। কিন্তু তাঁদের ন্যূনতম মজুরি সাত হাজার টাকা এখনো পাননি। তাঁদের ট্রেড ইউনিয়ন করার অধিকার এখনো বাস্তবায়িত হয়নি। ন্যায়সংগত দাবি পূরণের কথা বলার অপরাধে অনেক শ্রমিককে কারাবরণ করতে হয়েছে।শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি আলী আহাম্মদ চুনকা পৌর পাঠাগারে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার দ্বিতীয় কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।