পুঁজিবাদের সম্প্রসারণে বৈষম্য বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হায়দার এ খান
হায়দার এ খান

পুঁজিবাদের সম্প্রসারণে শ্রেণিবৈষম্য বাড়ছে। আশির দশক থেকে বিভিন্ন দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যুক্ত হতে শুরু করে। জনগণের কল্যাণে রাষ্ট্রের ভূমিকা কমতে শুরু করে। বাজার উন্মুক্ত করার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা বাড়তে থাকে।
প্রথম আলো আয়োজিত ঘরোয়া আলোচনা সভায় গতকাল বৃহস্পতিবার বিশিষ্ট অর্থনীতিবিদ হায়দার এ খান এ কথা বলেন। প্রথম আলো সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রথম আলোর বিভিন্ন পর্যায়ের কর্মরত কর্মীরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। এ বরেণ্য অর্থনীতিবিদ বর্তমানে যুক্তরাষ্ট্রের ডেনভার বিশ্ববিদ্যালয়ের জোসেফ করবেল স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজে অধ্যাপনা করছেন।
বাংলাদেশের সামাজিক সূচকে অগ্রগতির প্রশংসার দাবি করেন এ বরেণ্য অর্থনীতিবিদ। তিনি বলেন, বিভিন্ন সামাজিক সূচকে উন্নতি করলেও অসাম্য রয়েছে। আঞ্চলিক বৈষম্য, লিঙ্গভিত্তিক বৈষম্য রয়েছে। তবে নারীশিক্ষায় অগ্রগতি হয়েছে।
বিশ্বজুড়ে বিদ্যমান গণতান্ত্রিক কাঠামোর সমালোচনা করেন হায়দার খান। তাঁর মতে, এ কাঠামোতে অর্থনৈতিক সাম্য পুরোপুরি নিশ্চিত করা যাচ্ছে না। পুঁজিবাদে বৈষম্য কমছে না, বরং অনেক ক্ষেত্রে তা বেড়ে যাচ্ছে। স্নায়ুযুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে পুঁজিবাদ অনেকটা ফ্যাসিবাদে রূপ নিয়েছে। যে কারণে গণতান্ত্রিক সমাজব্যবস্থায় অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষা প্রশ্নবোধক হয়ে উঠছে।
বিদ্যমান কাঠামো পরিবর্তন করতে গণ-আন্দোলন গড়ে তোলা উচিত বলে মনে করেন হায়দার খান। তিনি বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষাকে প্রাধান্য করে গড়ে ওঠা গণ-আন্দোলনের মধ্য দিয়ে বৈষম্যহীন এক সমাজব্যবস্থা তৈরি হবে।
বিশ্বায়ন, গণতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদ, অর্থনৈতিক ব্যবস্থা—সবই তাঁর আলোচনায় উঠে এসেছে। একটি বৈষম্যহীন সমাজ কীভাবে শাসনতন্ত্র ও অর্থনৈতিক ব্যবস্থায় গড়ে উঠতে পারে, সে কথাও উল্লেখ করেছেন তিনি। হায়দার খান মনে করেন, বাংলাদেশে সার্বভৌমত্ব কম। ভারত ও চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে হয়। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) বৈদেশিক সহায়তার ওপর নির্ভর থাকতে হয়। তিনি অর্থনৈতিক পরনির্ভরতার ব্যাখ্যা দিয়ে বলেন, বাংলাদেশে অবকাঠামো দুর্বল এবং বিনিয়োগহার কম। শহরভিত্তিক একটি উপশ্রেণি তৈরি হয়েছে, যারা বিদেশি সহায়তা ব্যবহারে সচেষ্ট থাকে। যা হুকুম আসে, তাই করে। আবার বিদেশ থেকে প্রবাসী আয় আসে, সেখানেও পরনির্ভরশীলতা রয়েছে।
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কতটা যৌক্তিক, এমন প্রশ্নের জবাবে হায়দার খান বলেন, ‘হিসাবটা আমি দেখেছি, এটা গ্রহণযোগ্য নয়।