পুঁতে ফেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মৃত সেই হাতিকে অবশেষে গত বৃহস্পতিবার মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এলাকার অনেকে ও পুলিশ সূত্রে জানা গেছে, গারো পাহাড় থেকে নেমে আসা ওই বন্য হাতিকে উপজেলার চকলেংগুরা গ্রামে গত বৃহস্পতিবার মেরে ফেলা হয়। পরে জেলা প্রশাসকের নির্দেশে ওই দিনই হাতিটিকে মাটিতে পুঁতে ফেলা হয়। এ সময় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে হাতির দুটি দাঁত থানায় জমা রাখা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলায় বন্য হাতিটি ঢুকে দুই ব্যক্তিকে আছড়ে মেরে ফেলে ও অপর দুজনকে আহত করে। পরে পুলিশ হাতিটিকে ১৬টি গুলি করে মেরে ফেলে। নেত্রকোনা প্রতিনিধি