পুকুর ও খাঁড়ি সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরেন্দ্র অঞ্চলে পুকুর ও খাঁড়ি সংরক্ষণ ও সংস্কারের দাবিতে গতকাল বৃহস্পতিবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাটের আদিবাসী ও বাঙালি কিষান-কিষানিরা প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছেন।বরেন্দ্র এলাকার পুকুর-খাঁড়িতে পানি না থাকার প্রতিবাদে গোদাগাড়ীর পাঁচটি ইউনিয়নের ও কাঁকনহাট পৌরসভার ৪০টি গ্রামের প্রায় ৩০০ কিষান-কিষানি খালি কলসি, বরেন্দ্র অঞ্চলে খরায় ফাটা মাটি, হাল-লাঙলসহ দেশি কৃষি যন্ত্রপাতি নিয়ে এ প্রতীকী কর্মসূচিতে অংশ নেন।