পুকুর ও নদীতে পড়ে তিন শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পুকুর ও নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের একটি পুকুর থেকে দুই শিশুর ও সদর উপজেলার নলজুর নদী থেকে অপর শিশুর লাশ উদ্ধার করা হয়।এলাকাবাসী জানান, শাহারপাড়া গ্রামের কদ্দুছ কামালীর বাড়িতে বসবাসরত দিনমজুর মুর্শেদ আলীর মেয়ে সামসুন্নেহার (৬) ও আবদুর রহমান কামালীর বাড়িতে বসবাসরত কনু মিয়ার মেয়ে বন্যা বেগম (৬) মঙ্গলবার সকালে নিখোঁজ হয়। তাদের পরিবারের সদস্যরা বলেছেন, সবার অলক্ষে সকালেই তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দুপুর দুইটার দিকে লোকজন পুকুরে তাদের লাশ ভাসতে দেখে উদ্ধার করেন। এদিকে পৌর এলাকার হবিবনগর গ্রামের আবদুল কাদিরের মেয়ে মাছুমা বেগম (৪) গত ৫ আগস্ট নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ায় পাঁচ দিন পর গতকাল সকালে নলজুর নদীতে তার লাশ ভাসতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, নদীতে ডুবেই তার মৃত্যু হয়েছে।