পুকুর খুঁড়ে গ্রেনেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মহাদেবপুর উপজেলার কুন্দনা গ্রামে পুকুর খননের সময় একটি গ্রেনেড পাওয়া গেছে। গত শুক্রবার বিকেলে ব্যক্তিমালিকানাধীন ওই পুকুর খনন করতে গিয়ে শ্রমিকেরা গ্রেনেডটি দেখতে পান। এ সময় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ সেটি উদ্ধার করে মহাদেবপুর থানায় নিয়ে যায়। থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হক জানান, গ্রেনেডটি অনেক পুরোনো। এতে মরিচা ধরে গেছে। এটি সক্রিয় কি না, তা পরীক্ষা করা হবে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি|