পুকুর থেকে যুবকের গলিত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি মাজারের পুকুর থেকে আজ বৃহস্পতিবার অজ্ঞাত পরিচয় এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে জানান, বিকেলের দিকে বায়েজিদ বোস্তামি মাজারের পুকুরে একটি লাশ ভেসে থাকতে দেখেন লোকজন। তাঁরা খবর দিলে সাড়ে পাঁচটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পচে-গলে যাওয়া লাশটি উদ্ধার করে।
মৃত্যুর কারণ এবং পরিচয় সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।