পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা শহরের লাইব্রেরি বাজার এলাকার একটি পুকুর থেকে গতকাল রোববার সকালে পুলিশ সুদীপ্ত চৌধুরী (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে। শনিবার দুপুরে সুদীপ্ত স্কুল থেকে নিখোঁজ হয়।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই এলাকার গ্রিনলিফ কিন্ডারগার্টেন স্কুলের নার্সারি শ্রেণীর ছাত্র সুদীপ্ত শনিবার সকালে তার মায়ের সঙ্গে স্কুলে আসে। দুপুর একটার দিকে সে স্কুলমাঠে বন্ধুদের সঙ্গে খেলছিল। স্কুল ছুটির সময় তাঁর মা সুদীপ্তর ব্যাগ আনতে শ্রেণীকক্ষে যান। কিন্তু ফিরে এসে তাকে আর খুঁজে পাননি। রোববার সকালে স্কুলের প্রায় ৩০০ গজ দূরে একটি পুকুরে সুদীপ্তর লাশ পাওয়া যায়।সদর থানার ওসি মাসুম বিল্লাহ জানান, এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।