পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডে অবস্থিত গোদনাইল চিত্তরঞ্জন কটন মিলের মালিকানাধীন পুকুর ভরাটের প্রতিবাদে মানবন্ধন করেছে এলাকাবাসী। পুকুরের চারপাশে গতকাল বুধবার বিকেলে এই মানববন্ধন করা হয়। এলাকাবাসীর অনেকে জানান, সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইলে বাংলাদেশ জুট করপোরেশনের নিয়ন্ত্রণাধীন চিত্তরঞ্জন কটন মিলের মালিকানাধীন প্রায় ১০ বিঘা আয়তনের একটি পুকুরসহ তিনটি পুকুর রাতের আঁধারে ভরাটের পাঁয়তারা চালায় মিল কর্তৃপক্ষ। মঙ্গলবার মিল কর্তৃপক্ষ পুকুর তিনটি ভরাটের জন্য দরপত্র আহ্বান করে। এরই প্রতিবাদে বুধবার বিকেলে মানববন্ধন করা হয়। চিত্তরঞ্জন কটন মিলের প্রশাসনিক কর্মকর্তা শাহ আলম জানান, ১৯৯৭ সাল থেকে মিলটি বন্ধ রয়েছে। মিলটির সীমানার ভেতরে টেক্সটাইল পল্লি করার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে।